আলহাজ্ব মোঃ মাহবুবুল আলম শুক্কর: “নববর্ষের আনন্দে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে সৌন্দর্যমণ্ডিত পরিবেশ”
শুভ নববর্ষে ঐক্যের আহ্বান: তারেক রহমানের আগমন ঘিরে গাজীপুরে উৎসবমুখর প্রস্তুতি
- আপডেট সময় : ০৫:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ৫০৯ বার পড়া হয়েছে

শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গাজীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ মাহবুবুল আলম শুক্কর। তিনি নতুন বছরের সূচনাকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধির বার্তা হিসেবে গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের বাঙালির প্রাণের উৎসব। এই দিনে সকল ভেদাভেদ ভুলে আমরা একত্রিত হই। এ বছর নববর্ষের আনন্দের সাথে যুক্ত হয়েছে একটি বিশেষ উপলক্ষ। জননেতা তারেক রহমানের সম্ভাব্য আগমন। তাই এ আনন্দকে আরও বৃহৎ পরিসরে উদযাপন করতে হবে।”
আলহাজ্ব মাহবুবুল আলম শুক্কর আরও বলেন, “তারেক রহমানের আগমনকে ঘিরে গাজীপুরবাসীর মধ্যে যেন ঈদের চেয়েও বেশি আনন্দ বিরাজ করে। প্রতিটি এলাকা, প্রতিটি রাস্তা এবং জনপদকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খলভাবে সাজাতে হবে। সবাইকে হাসিমুখে, ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে তাকে স্বাগত জানাতে হবে।” তিনি গাজীপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই মিলেই একটি সুন্দর, শৃঙ্খলাপূর্ণ ও আনন্দঘন পরিবেশ তৈরি করবো। যাতে করে আমাদের এই ভালোবাসা ও ঐক্য দেশের সামনে একটি উদাহরণ হয়ে দাঁড়ায়। নববর্ষের এই পবিত্র দিনে আমরা অঙ্গীকার করি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও উন্নয়নের পথে আমরা একসাথে কাজ করবো।”
সবশেষে তিনি বলেন, “নতুন বছরের এই শুভক্ষণে আমি গাজীপুরসহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আসুন, আমরা সবাই মিলে নববর্ষের আনন্দকে আরও অর্থবহ করে তুলি এবং ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ি।”


















