নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে সম্প্রীতি, ভালোবাসা ও রাজনৈতিক ঐক্যের বার্তা—নববর্ষে নতুন বাংলাদেশের স্বপ্ন
তারেক রহমানের আগমনকে ঘিরে ঐক্যের ডাক—নতুন দিনের প্রত্যয়ে যুবদলের নেতৃত্বে জাগরণ
- আপডেট সময় : ০৫:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ৫০৯ বার পড়া হয়েছে

“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি” এই দৃঢ় প্রত্যয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন মন্ডল। নববর্ষের এই শুভক্ষণে তিনি আহ্বান জানান। সকল ভেদাভেদ ভুলে, হিংসা-বিদ্বেষ পরিহার করে, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার।
বিশেষ করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সম্ভাব্য আগমনকে ঘিরে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। তার আগমন শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি হবে নতুন আশার আলো, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন শক্তির সঞ্চার।” নাজমুল হোসেন মন্ডল আরও বলেন, “আমাদের সকলকে এক থাকতে হবে, একসাথে কাজ করতে হবে। ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হবে। যুবদলের প্রতিটি কর্মী হবে মানুষের পাশে থাকা একজন প্রকৃত সেবক।” তিনি গাজীপুর মহানগরসহ টঙ্গীর সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের ত্যাগ, সংগ্রাম ও ঐক্যের কারণেই দল আজ শক্তিশালী অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এই ঐক্য বজায় রেখে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
নববর্ষের বার্তা। এই বৈশাখ হোক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রতীক, এই নববর্ষ হোক ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার। বৈশাখী শুভেচ্ছা সকলকে। নাজমুল হোসেন মন্ডল, সদস্য সচিব, টঙ্গী পূর্ব থানা যুবদল, যুগ্ম আহবায়ক, গাজীপুর মহানগর যুবদল।


















