ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসো হে বৈশাখ—ঐতিহ্য, ঐক্য ও মানবিকতার এক অনন্য মহাকাব্যিক আয়োজন নীরবতার আড়ালে এক মহাকাব্য: মানবতার আলোকবর্তিকা আলহাজ্ব মোঃ মকবুল হোসেন মানবতার আলোকবর্তিকা, সেবার প্রতীক এক প্রিয় মানুষ ঐতিহ্যের গর্বে, নতুন দিনের প্রত্যয়ে—শুভ পহেলা বৈশাখ ১৪৩২ আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩ রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসতে যাচ্ছে! আন্দোলন শুরু, সফলতার দিকে নিয়ে যেতে হবে: জামায়াত আমির তৃণমূলের আস্থার প্রতীক গাজী মহাসীন : পহেলা বৈশাখে ঐক্য, মানবিকতা ও উন্নয়নের মহাপরিকল্পনার রূপকার স্বপ্ন এখন বাস্তব: প্রতিশ্রুতির পথে নতুন যাত্রা

‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করছে র‌্যাব’

মোঃ হাবিবুর রহমান (হাবিব)
  • আপডেট সময় : ০৭:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ৫১০ বার পড়া হয়েছে

ছবি, সংগৃহীত
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “দেশজুড়ে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তৈরি করছে। তালিকা প্রস্তুত শেষে এতে থাকা সব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, “ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন এরইমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যারাই তালিকায় থাকবে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।”
তালিকা প্রস্তুতির বিষয়ে নির্দিষ্ট সময়সীমা না জানালেও তিনি বলেন, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে মাঠে অভিযান শুরু করা হবে। আজকেও হতে পারে।
তালিকায় রাজনৈতিক ব্যক্তিরা থাকলে কী হবে-এমন প্রশ্নের জবাবে উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, তালিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না। যে অপরাধী, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
‘চাঁদাবাজি শুধু একটি নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়। পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি, সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট থেকে বড় সব স্তরের অপরাধীকেই বিবেচনায় নেয়া হচ্ছে’-উল্লেখ করেন তিনি।
শুক্ররাব (১০ এপ্রিল) রাতে রাজধানীর একটি কিডনি হাসপাতালে চাঁদা দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি প্রথমে পুলিশের কাছে গেছে এবং যাচাই-বাছাই চলছে। একইসঙ্গে র‌্যাবও ছায়া তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করছে র‌্যাব’

আপডেট সময় : ০৭:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬