বর্ণাঢ্য র্যালি ও পথসভায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ “মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই” কামাল উদ্দিন জাতীয় নেতৃত্বের দিকনির্দেশনায় মাঠে বিএনপি
মাদকের বিরুদ্ধে যুদ্ধের ডাক: গাছায় জনতার জাগরণ, নেতৃত্বে কামাল উদ্দিন
- আপডেট সময় : ০৪:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ৫১৭ বার পড়া হয়েছে

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই দৃপ্ত আহ্বানে মুখর হয়ে উঠলো গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার প্রত্যয়ে গাছা থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি ও পথসভা। কর্মসূচিটির নেতৃত্ব দেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন।
শনিবার সকাল ১০টার দিকে খাইলকুর বাদশা মিয়া অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে বগারটেক পর্যন্ত এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে ছিল মাদকবিরোধী নানা স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন।
“মাদককে না বলো, সুস্থ জীবন গড়ো”,
“মাদকমুক্ত জীবন চাই, নিরাপদ বাংলাদেশ চাই”,
“মাদক ছাড়ো, পরিবার বাঁচাও”—
এমন শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালিতে গাছা থানার ওসি আউয়াল, এসআই আলতাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন, কামরুজ্জামান কামরুল, মোখলেসুর রহমান (সাধারণ সম্পাদক, ৩৮ নং ওয়ার্ড বিএনপি), মাজহারুল ইসলাম রুবেল (সাবেক সভাপতি), মহিন উদ্দিন মহিন, খন্দকার মফিজুল ইসলাম (সাবেক আর্মি অফিসার), চান মিয়া (সভাপতি, শ্রমিক দল), আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক প্রদীপ বাবু, তাহের আলী মাদবর, বাবুল চৌধুরী, হাজী মহর আলীসহ আরও অনেকে। এছাড়াও এলাকার মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম ও সচেতন নাগরিকদের অংশগ্রহণ কর্মসূচিটিকে একটি সর্বজনীন সামাজিক আন্দোলনে রূপ দেয়।
জাতীয় নেতৃত্বের বার্তা ও অনুপ্রেরণা। সমাবেশে বক্তারা বলেন, গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন সরকার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনজনই দেশের উন্নয়ন ও সুস্থ ভবিষ্যৎ গঠনে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন।
তাদের বক্তব্যের আলোকে বলা হয়, দেশে প্রকৃত উন্নয়ন করতে হলে আগে মাদকের শিকড় উপড়ে ফেলতে হবে। মাদক ব্যবসার সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না; বরং তাদের সামাজিকভাবে প্রতিহত করে এলাকা থেকে উৎখাত করতে হবে। মাদকমুক্ত পরিবেশ ছাড়া উন্নয়ন ও নিরাপদ সমাজ সম্ভব নয়। এই বিশ্বাস থেকেই মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতারা।
কামাল উদ্দিনের দৃঢ় অঙ্গীকার। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোঃ কামাল উদ্দিন বলেন, “মাদক একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়। আমাদের জাতীয় নেতৃত্ব একটি মাদকমুক্ত প্রজন্মের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। আপনার সন্তান যদি বিপথে যায়, আমাদের জানান, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাকে ফিরিয়ে আনবো।”
তিনি আরও বলেন, “এই আন্দোলন শুধু শ্লোগানে সীমাবদ্ধ নয়। আমরা চাই বাস্তব পরিবর্তন। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মূল শিকড় থেকে নির্মূল করতে হবে।”
সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে। সমাবেশে বিএনপি নেতা আবুল হাশেম, শফিউল্লাহ শফি, কালাম ব্যাপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে এই লড়াই কোনো একক দলের নয়। এটি পুরো সমাজের দায়িত্ব। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকার সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানান। অনেকেই বলেন, “এটি শুধু শ্লোগান নয়, বাস্তব পরিবর্তনের সূচনা।”
৩৮ নং ওয়ার্ডে নেতৃত্বের বার্তা। বিশেষ করে ৩৮নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোঃ কামাল উদ্দিনের এই জনমুখী ও সামাজিক উদ্যোগ ইতোমধ্যেই ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের মতে, তাঁর এই কার্যক্রম প্রমাণ করে। তিনি শুধু রাজনীতিবিদ নন, বরং সমাজ পরিবর্তনের একজন প্রতিশ্রুতিশীল নেতৃত্ব। মাদকমুক্ত সমাজ গড়ার এই অঙ্গীকারে গাছার মানুষ আজ ঐক্যবদ্ধ। স্লোগান নয়, এবার বাস্তব পরিবর্তনের প্রত্যয়।


















