বেগম খালেদা জিয়ার সুস্থতা ও প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ আয়োজন
টঙ্গীতে ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ০১:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ৫৬৬ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া-র স্মরণে এবং প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন প্রভাষক বশির উদ্দিন আহমেদ, সাবেক গাজীপুর মহানগর যুবদল নেতা এবং টঙ্গী থানা বিএনপির আহ্বায়ক, বর্তমানে টঙ্গী পশ্চিম থানার বিএনপি সভাপতি। এতে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী।
দোয়া ও ইফতার মাহফিলে বিশেষভাবে স্মরণ করা হয় ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের দপ্তর সম্পাদক বাবু পণ্ডিত এবং ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য মোহাম্মদ আরিফ হোসেন-কে। তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালিত হয়।
প্রধান অতিথি প্রভাষক বশির উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, “বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সব সময় গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশ রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রয়াত নেতাকর্মীদের অবদান আমরা কখনও ভুলতে পারব না। তাদের আদর্শ ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।” তিনি আরও স্মরণ করেন বাবু পণ্ডিতকে, “বাবু পণ্ডিত একজন সাহসী যোদ্ধা ছিলেন। ছাত্র আন্দোলনে তাঁর অবদান অনন্য। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও পরীক্ষার সুযোগ পেয়েছিলেন এবং পাশ করতে সক্ষম হয়েছেন। আমি ছাত্রদের দুঃখ বুঝি এবং প্রতিজ্ঞা করেছি, ভবিষ্যতে কোন ছাত্র বিনা চিকিৎসা মারা যাবে না, যতটুকু সম্ভব সহায়তা এবং ব্যবস্থা করা হবে।”
উক্ত অনুষ্ঠানে নেধা ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ মাদ্রাসা ও কমপ্লেক্স থেকে হাজার হাজার ছাত্র এবং হুজুররা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।



















