দেশ-বিদেশের ভাই-বোনদের উদ্দেশ্যে ঈদুল ফিতরের দোয়া ও ভালোবাসা জানালেন ত্রাণ বিষয়ক সম্পাদক পিয়ারা আক্তার প্রিয়া
ঈদ মোবারক: টঙ্গীর মানুষের জন্য পিয়ারা আক্তার প্রিয়ার আন্তরিক শুভেচ্ছা
- আপডেট সময় : ০১:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ৫৬৯ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গী থেকে: মোসা: পিয়ারা আক্তার প্রিয়া, ত্রাণ বিষয়ক সম্পাদক, টঙ্গি পূর্ব থানা মহিলা দল, গাজীপুর মহানগর, ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকল ভাই ও বোনকে ঈদের শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।
তিনি এরশাদ নগর ৪৯নং ওয়ার্ডের সকল মহিলা দলের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, টঙ্গি পূর্ব থানার সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং এলাকার সকল ভাই-বোন ও এলাকাবাসীর উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পিয়ারা আক্তার প্রিয়া উল্লেখ করেছেন, তিনি আল্লাহ তাআলার রহমতে এই পথ পেয়েছেন এবং যারা তাকে এই পথ দেখিয়েছেন তাদের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও সকলের কাছে দোয়া কামনা করেছেন, যাতে সবাই সুস্থ, শান্তি এবং আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। পিয়ারা প্রিয়া সবসময় দান, সহায়তা এবং মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন, যা এলাকার মানুষের হৃদয়ে এক বিশেষ সন্মান ও ভালোবাসা সৃষ্টি করেছে।


















