ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৩নং ওয়ার্ডে ঐতিহাসিক জয়ের কারিগরকে অভিনন্দনে ভাসালেন নেতাকর্মীরা

গাজী মহাসীনকে ফুলেল শুভেচ্ছা

md younus
  • আপডেট সময় : ১১:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮১৮ বার পড়া হয়েছে

গাজীপুর-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম. মঞ্জুরুল করিম রনি-এর ঐতিহাসিক জয়ে টঙ্গী পূর্ব থানার ৪৩নং ওয়ার্ডে আনন্দের জোয়ার বইছে। এ বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সাধারণ সম্পাদক গাজী মহাসীনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, শুরু থেকেই সুসংগঠিত প্রচারণা, ঘরে ঘরে যোগাযোগ এবং দক্ষ কেন্দ্র ব্যবস্থাপনার মাধ্যমে ৪৩নং ওয়ার্ডে শক্ত অবস্থান গড়ে তোলেন গাজী মহাসীন। তাঁর নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিপুল ভোটের ব্যবধান সৃষ্টি হয়। জয়ের পর নেতৃবৃন্দ তাঁর কাছে জানতে চান, কী কৌশলে এত বিপুল ভোট পেলেন? কেন্দ্র ব্যবস্থাপনা ও কর্মীদের ঐক্য কীভাবে নিশ্চিত করলেন? এই মডেল অন্য ওয়ার্ডে কীভাবে বাস্তবায়ন সম্ভব?
নেতারা বলেন, ৪৩নং ওয়ার্ড এখন একটি মডেল। গাজী মহাসীনের সাংগঠনিক দক্ষতা আমাদের জন্য অনুকরণীয়। সংবর্ধনা অনুষ্ঠানে গাজী মহাসীন বলেন, এই বিজয় জনগণের ও নেতাকর্মীদের। আমি শুধু দায়িত্ব পালন করেছি।
৪৩নং ওয়ার্ডের এ সাফল্য তৃণমূল সংগঠনের শক্তি, ঐক্য ও পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪৩নং ওয়ার্ডে ঐতিহাসিক জয়ের কারিগরকে অভিনন্দনে ভাসালেন নেতাকর্মীরা

গাজী মহাসীনকে ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ১১:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬