ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বপ্ন এখনো বেঁচে আছে, হার মানেননি মোঃ আব্দুল (সুজন) মোঃ আইয়ুব আলী: উন্নয়ন, মানবতা ও জনকল্যাণে নিরলস এক পথযাত্রার নাম আকাশপথের যাত্রীদের ঝুঁকি বাড়াচ্ছে দেশে অবৈধ জিএসএ’র কার্যক্রম সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাই কোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন দুর্দিনের সেই সৈনিক কি আজও অপেক্ষায়? এরশাদনগরের তরুণদের স্বপ্নের বাতিঘর কর্মমুখী শিক্ষায় না ফিরলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে দেশ: তারেক রহমান হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৪৮ বাংলাদেশির সরকারে যোগ দেওয়ার মূল্য এতটা কঠিন হবে ভাবিনি: ফারুকী পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

দেশবাসীকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানালেন আলহাজ সালাহউদ্দিন সরকার

মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা

md younus
  • আপডেট সময় : ১১:৫৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৯৩৯ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ সালাহউদ্দিন সরকার। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শুভেচ্ছা বার্তায় আলহাজ সালাহউদ্দিন সরকার বলেন, “মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের এক মহিমান্বিত ও গৌরবোজ্জ্বল দিন। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি।”
তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও আত্মত্যাগের মধ্য দিয়েই ১৬ ডিসেম্বর বিজয়ের সূর্য উদিত হয় এবং দেশমাতৃকা শত্রুমুক্ত হয়।
আলহাজ সালাহউদ্দিন সরকার আরও বলেন, “এই স্বাধীনতা কোনো সহজ অর্জন নয়। লাখো শহীদের রক্ত ও অসংখ্য মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মহান মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন, সেই সব বীর শহীদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।”
তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে একটি চিরস্মরণীয় দিন। এ বিজয়ের মাধ্যমেই বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয়েছে। পাক হানাদার বাহিনীকে পরাজিত করে এ দেশের দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল স্বাধীনতা।
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “আজকের এই মহান দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ অভিবাদন। তাঁদের আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রেরণা জোগাবে।”
গণতন্ত্র ও জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। বিজয়ের এ দিনে আমি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, “আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিরাপদ রাখুন, সমৃদ্ধ করুন।”
আল্লাহ হাফেজ,
বাংলাদেশ জিন্দাবাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশবাসীকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানালেন আলহাজ সালাহউদ্দিন সরকার

মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা

আপডেট সময় : ১১:৫৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫