তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত
রাষ্ট্র মেরামতের জাগরণ: আল্লাহর ন্যায়ের আদেশে জাতীয় পুনর্জাগরণ গাজীপুর-৬ আসনে জিয়া পরিবারের আস্থা ও ভরসার নাম — আলহাজ সালাহ্উদ্দিন সরকার
- আপডেট সময় : ১২:০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ২০৩১ বার পড়া হয়েছে

নিশ্চয়ই আল্লাহ ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দেন, সদাচরণ করতে বলেন এবং আত্মীয়স্বজনকে তাদের অধিকার প্রদান করতে বলেন। তিনি অন্যায়, অশ্লীলতা ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। (সূরা আন-নাহল: আয়াত ৯০)
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর-৬ আসনে বিএনপি ও জিয়া পরিবারের আস্থা ও ভরসার প্রতীক হিসেবে পরিচিত
আলহাজ সালাহ্উদ্দিন সরকার নেতৃত্ব দিচ্ছেন নতুন উদ্যমে। দলের কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে থেকে তিনি যেমন ছিলেন অবিচল,
তেমনি আজও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি বুধবার (৫ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয় গাজীপুর মহানগরের গাছা থানার ৩৭ নং ওয়ার্ডে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি, গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ সালাহ্উদ্দিন সরকার।
প্রধান আলোচক ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি জনাব সরাফত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন| গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল সিকদার বসু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. রাসেল, বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সরকার, বিএনপি নেতা আমিনুল ইসলাম লিটু, বিএম শামীম, এবং মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান।, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়
বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসানউল্লাহ মাস্টার স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে। আলোচনা শেষে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে প্রচার করা হয়।
ইসলামি দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র মেরামতের মূল বার্তা, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি নৈতিক ও আধ্যাত্মিক চেতনার এক নব জাগরণ। এখানে আহ্বান জানানো হয়েছে সত্য, ন্যায়, জবাবদিহিতা ও আল্লাহভীতির ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন করার। ন্যায় প্রতিষ্ঠা: কোরআনের নির্দেশ অনুসারে সুবিচার ব্যতীত শান্তি সম্ভব নয়। অন্যায় দমন: দুর্নীতি, মিথ্যা ও দমননীতি পরিত্যাগ করতে হবে। মানবিক দায়িত্ব: রাষ্ট্রসেবা হবে আমানত, ক্ষমতা নয় অহংকারের প্রতীক।
আল্লাহভীতির শাসন: প্রশাসন ও রাজনীতিতে ঈমান, নৈতিকতা ও আল্লাহভীতির সমন্বয় আনতে হবে।
কোরআন ও হাদিসের আলোকে প্রধান অতিথির বক্তব্য, প্রধান অতিথি আলহাজ সালাহ্উদ্দিন সরকার বলেন,
অনেক দল ও ব্যক্তি আজকাল বলে বেড়ায়, তাদের দলে ভোট দিলেই বেহেশত নিশ্চিত। কেউ বলে আমাদের টিকিট নিন, বেহেশতে যাবেন
কিন্তু এসব কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। কে বেহেশতে যাবে বা দোজখে যাবে, তা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। কেউ বিক্রি করতে পারে না জান্নাতের টিকিট!
তিনি আরও বলেন, “আল্লাহ বলেন, যে ব্যক্তি একটি সৎকর্ম সম্পাদন করে, আমি তার জন্য দশগুণ প্রতিদান দেব।’
(সূরা আল-আন‘আম: ১৬০)
আবার রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কর্মসমূহ নিয়তের ওপর নির্ভরশীল। সহিহ বুখারি, মুসলিম)। অর্থাৎ মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, নামাজ পড়ে, প্রতারণা থেকে দূরে থাকে, অন্যের হক রক্ষা করে — তাহলেই সে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ করতে পারে।
তিনি আরও সতর্ক করে বলেন, “এই বাংলাদেশে ‘আল্লাহর দল’ বলে কোনো রাজনৈতিক দল নেই। আল্লাহর দল বলতে বোঝায় সেইসব মানুষ, যারা ন্যায় প্রতিষ্ঠা করে, সৎভাবে জীবন যাপন করে, অন্যের অধিকার নষ্ট করে না। তাই কারো কথায় বিভ্রান্ত হবেন না।
আল্লাহর আদেশ মেনে চলুন, নামাজ আদায় করুন, মানুষকে ভালোবাসুন এবং সৎ নেতৃত্বকে সমর্থন দিন। Avjøvn Av‡`k †g‡b Pjyb, bgvR
ন্যায় ও মানবিকতার আহ্বান, সালাহ্উদ্দিন সরকার আরও বলেন, “প্রত্যেক পরিবার থেকে এমন মানুষকে বেছে নিন, যিনি মানুষের কল্যাণে কাজ করেন, যিনি মিথ্যা বলেন না, প্রতারণা করেন না, বরং আল্লাহর ভয় রেখে মানুষের সেবা করেন। এমন ব্যক্তির পক্ষেই ধানের শীষে ভোট দিন, কারণ সত্যিকার পরিবর্তন আসে নৈতিকতার মধ্য দিয়ে।
রাষ্ট্র মেরামতের এই জাগরণ শুধু রাজনৈতিক আন্দোলন নয়, এটি এক নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক পুনর্জাগরণ। যেখানে আল্লাহর বিধান, সত্যের শাসন ও ন্যায়বিচার হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। “যারা আল্লাহর নির্দেশ অনুসারে ন্যায়বিচার করে, আল্লাহ তাদেরকে কখনো অপমান করেন না। (সূরা আল-মায়িদা: ৮)





















