ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বপ্ন এখনো বেঁচে আছে, হার মানেননি মোঃ আব্দুল (সুজন) মোঃ আইয়ুব আলী: উন্নয়ন, মানবতা ও জনকল্যাণে নিরলস এক পথযাত্রার নাম আকাশপথের যাত্রীদের ঝুঁকি বাড়াচ্ছে দেশে অবৈধ জিএসএ’র কার্যক্রম সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাই কোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন দুর্দিনের সেই সৈনিক কি আজও অপেক্ষায়? এরশাদনগরের তরুণদের স্বপ্নের বাতিঘর কর্মমুখী শিক্ষায় না ফিরলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে দেশ: তারেক রহমান হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৪৮ বাংলাদেশির সরকারে যোগ দেওয়ার মূল্য এতটা কঠিন হবে ভাবিনি: ফারুকী পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সম্প্রীতি রক্ষায় সকলকে সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

md younus
  • আপডেট সময় : ১২:৫৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ২০২২ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুভ জন্মাষ্টমী উপলক্ষে উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেনম বিষয়টি নিশ্চিত করা হয় তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।”
‘ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন’-উল্লেখ করেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস আরও যোগ করে বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। আবহমানকাল থেকে এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে।”
শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে উল্লেখ করে তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সম্প্রীতি রক্ষায় সকলকে সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১২:৫৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫