ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সন্ত্রাসীদের নির্মূলে সর্বাত্মক চেষ্টা করব: প্রধান উপদেষ্টা

md younus
  • আপডেট সময় : ১২:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ২০৩০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ারস ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক। তিনি বলেন, “বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই এবং বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। সন্ত্রাসবাদ মোকাবিলায় অন্তর্বর্তী সরকার অটল।”
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনাসহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা।
এসময় ড. ইউনূস বলেন, “সন্ত্রাসবাদ নির্মূল করা আমাদের প্রধান অগ্রাধিকার। বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূল করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।”
বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে কাজ করা কমিশনের অগ্রগতির কথাও তুলে ধরেন। এ সময় তিনি বলেন, আমি মনে করি কমিশন খুব ভালো কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন।
চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে পরিকল্পনা রয়েছে, যুক্তরাষ্ট্র সেটিকে স্বাগত জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্ত্রাসীদের নির্মূলে সর্বাত্মক চেষ্টা করব: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১২:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫