ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসো হে বৈশাখ—ঐতিহ্য, ঐক্য ও মানবিকতার এক অনন্য মহাকাব্যিক আয়োজন নীরবতার আড়ালে এক মহাকাব্য: মানবতার আলোকবর্তিকা আলহাজ্ব মোঃ মকবুল হোসেন মানবতার আলোকবর্তিকা, সেবার প্রতীক এক প্রিয় মানুষ ঐতিহ্যের গর্বে, নতুন দিনের প্রত্যয়ে—শুভ পহেলা বৈশাখ ১৪৩২ আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩ রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসতে যাচ্ছে! আন্দোলন শুরু, সফলতার দিকে নিয়ে যেতে হবে: জামায়াত আমির তৃণমূলের আস্থার প্রতীক গাজী মহাসীন : পহেলা বৈশাখে ঐক্য, মানবিকতা ও উন্নয়নের মহাপরিকল্পনার রূপকার স্বপ্ন এখন বাস্তব: প্রতিশ্রুতির পথে নতুন যাত্রা

খালেদা জিয়ার আগমনে নেতাকর্মীদের বিমানবন্দরে থাকার নির্দেশ

মোসাঃ কিবরিয়া
  • আপডেট সময় : ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ৮২০ বার পড়া হয়েছে

দীর্ঘ চিকিৎসা শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি লন্ডন থেকে যাত্রা শেষে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৯টায় অবতরণ করবেন।
এ উপলক্ষে সিলেটবাসী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মহানগর বিএনপির পক্ষ থেকে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সকাল ৮টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে দেশনেত্রীকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়েছে।
শনিবার (৩ মে) এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মহানগর বিএনপির আওতাধীন ৬টি থানা, ৪২টি ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে সরাসরি ঢাকায় অবতরণের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। তিনি সিলেট হয়ে দেশে ফিরতে চান, যাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ এবং শুভেচ্ছা গ্রহণ করতে পারেন।
বিএনপি নেতারা আশা করছেন, বেগম জিয়ার এই আগমন সিলেটে রাজনৈতিক নতুন উদ্দীপনার সৃষ্টি করবে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব ফিরিয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়ার আগমনে নেতাকর্মীদের বিমানবন্দরে থাকার নির্দেশ

আপডেট সময় : ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫