ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসো হে বৈশাখ—ঐতিহ্য, ঐক্য ও মানবিকতার এক অনন্য মহাকাব্যিক আয়োজন নীরবতার আড়ালে এক মহাকাব্য: মানবতার আলোকবর্তিকা আলহাজ্ব মোঃ মকবুল হোসেন মানবতার আলোকবর্তিকা, সেবার প্রতীক এক প্রিয় মানুষ ঐতিহ্যের গর্বে, নতুন দিনের প্রত্যয়ে—শুভ পহেলা বৈশাখ ১৪৩২ আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩ রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসতে যাচ্ছে! আন্দোলন শুরু, সফলতার দিকে নিয়ে যেতে হবে: জামায়াত আমির তৃণমূলের আস্থার প্রতীক গাজী মহাসীন : পহেলা বৈশাখে ঐক্য, মানবিকতা ও উন্নয়নের মহাপরিকল্পনার রূপকার স্বপ্ন এখন বাস্তব: প্রতিশ্রুতির পথে নতুন যাত্রা

আন্তর্জাতিক শ্রমিক দিবসে টঙ্গীতে বিএনপি মোটর চালক দলের বর্ণাঢ্য মিছিল

মোসাঃ কিবরিয়া
  • আপডেট সময় : ১২:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৯১৬ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে টঙ্গী পূর্ব থানা বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের আয়োজনে এক বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি এরশাদ নগর ২নং ছোট বাজার থেকে শুরু হয়ে গাজীপুরা বাসস্ট্যান্ড হয়ে হোসেন মার্কেট পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে টঙ্গী পূর্ব থানা বিএনপি মোটর চালক দলের আহ্বায়ক মোঃ ফয়সাল শেখ ও সিনিয়র আহ্বায়ক মোঃ শামীম মোল্লার নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল গাজীপুর মহানগরের সভাপতি মোঃ ইমরান হোসেন। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ স্বপন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন পাটোয়ারী।
মিছিল ও সমাবেশে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীরা “জিয়ার সৈনিক একত্রিত হই”,  “তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সফল হোক”— এসব স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।
বক্তারা বলেন, “বিএনপির ৩১ দফার মধ্যে ১৭ দফা বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” তাঁরা আগামী দিনগুলোতে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আন্তর্জাতিক শ্রমিক দিবসে টঙ্গীতে বিএনপি মোটর চালক দলের বর্ণাঢ্য মিছিল

আপডেট সময় : ১২:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫