১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে টঙ্গী পূর্ব থানা বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের আয়োজনে এক বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি এরশাদ নগর ২নং ছোট বাজার থেকে শুরু হয়ে গাজীপুরা বাসস্ট্যান্ড হয়ে হোসেন মার্কেট পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে টঙ্গী পূর্ব থানা বিএনপি মোটর চালক দলের আহ্বায়ক মোঃ ফয়সাল শেখ ও সিনিয়র আহ্বায়ক মোঃ শামীম মোল্লার নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল গাজীপুর মহানগরের সভাপতি মোঃ ইমরান হোসেন। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ স্বপন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন পাটোয়ারী।
মিছিল ও সমাবেশে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীরা “জিয়ার সৈনিক একত্রিত হই”, “তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সফল হোক”— এসব স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।
বক্তারা বলেন, “বিএনপির ৩১ দফার মধ্যে ১৭ দফা বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” তাঁরা আগামী দিনগুলোতে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com