টঙ্গীতে শ্রমিক ছাটাইয়ের অভিযোগে বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৮৪২ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে শ্রমিক ছাটাই ও গুম করে রাখারা হুমকি দেওয়ার অভিযোগে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছে। শনিবার চেরাগ আলী এলাকায় সকাল ১০টা থেকে যমুনা অ্যাপরেল্স লিমিটেডের শ্রমিকরা কারখানার ভিতরে এ বিক্ষোভ শুরু করেন। এসময় কারখানার ২ হাজার শ্রমিক কারখানার সামনে অবস্থান করছেন।
অন্দোলনরত শ্রমিকরা জানান, গত ৬দিন আগে কোয়ালিটি সেকশনের হুমায়ুন নামে এক শ্রমিক দুইদিনের ছুটি চেয়েছিলো। কারখানার কর্তৃপক্ষ তাকে কোন ছুটি দেওয়া হয়নি। পরে হুমায়ুন কারখানার কর্তৃপক্ষকে না জানিয়ে দুইদিন ছুটি কাটিয়ে কারখানায় কাজে যোগদানের জন্য আসে। পরে এডমিন এন্ড কমপ্লাইন্স অফিসার হাবিবুর রহমান তার সাথে রাগারাগি হয়। পরে হুমায়ুনকে মেরে ফেলার হুমকি ও গুম করে রাখা হবে। এক পর্যায় হুমায়ুনকে নিচতলার গুদাম ঘরের বাথরুমে তাকে আটকিয়ে রাখে। চার ঘন্টা পর হুমায়ুন তার সাথে থাকা মোবাইল ফোন দিয়ে অন্য শ্রমিকদের ফোন করে জানায়। পরে অন্য শ্রমিকরা তাকে বাথরুম থেকে উদ্ধার করে বাহিরে নিয়ে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে কারনার ১১৪ শ্রকিককে ছাটাই করে দেয় কর্তৃপক্ষ। কারখানার শ্রমিক ছাটাই, গুম, বহিরাগত লোক দিয়ে শ্রমিকদের হেনস্থা করার প্রতিবাদে শনিবার সকাল থেকে কারখানার গেটের ভিতরে অবস্থান করে বিক্ষোভ শুরু করছে।
শ্রমিকদের দাবি, আমাদের ভাই হুমায়ুনকে বাথরুমে আটকিয়ে রাখা, বহিরাগত দিয়ে গুম করে ফেলা হবে। কারখানার মালিক এসে এ ঘটনার সুরাহ না হলে আন্দোলন চলবে।
সুইং অপরেটর নাজমিন বিবি বলেন, আমাদের ১১৪ জান ভাই বাহিরে কেন। বিনা কারনে আমাদের ভাইকে ছাটাই, বহিরাগত লোক দিয়ে মারধর ও গুম করে ফেলার হুমকি কেন দেওয়া হচ্ছে। কারখারনার মালিক এসে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
কারখানার এডমিন অফিসার হাবিবুর রহমান বলেন, এ ধরনের অভিযোগ সম্পুর্ন মিথ্যা। এমন কোন ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, কারখানার কর্তৃপক্ষের সাথে কথা বলে বাকিটা জানাচ্ছি।
এদিকে শিল্প পুলিশের ওসি ইসমাইলন হোসেন বলেন, কারখানার ভিতরে অবস্থান মালিক পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।



















