ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসো হে বৈশাখ—ঐতিহ্য, ঐক্য ও মানবিকতার এক অনন্য মহাকাব্যিক আয়োজন নীরবতার আড়ালে এক মহাকাব্য: মানবতার আলোকবর্তিকা আলহাজ্ব মোঃ মকবুল হোসেন মানবতার আলোকবর্তিকা, সেবার প্রতীক এক প্রিয় মানুষ ঐতিহ্যের গর্বে, নতুন দিনের প্রত্যয়ে—শুভ পহেলা বৈশাখ ১৪৩২ আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩ রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসতে যাচ্ছে! আন্দোলন শুরু, সফলতার দিকে নিয়ে যেতে হবে: জামায়াত আমির তৃণমূলের আস্থার প্রতীক গাজী মহাসীন : পহেলা বৈশাখে ঐক্য, মানবিকতা ও উন্নয়নের মহাপরিকল্পনার রূপকার স্বপ্ন এখন বাস্তব: প্রতিশ্রুতির পথে নতুন যাত্রা

গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন জুনা ও গাছা মেট্রো থানা যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন ভূইয়া তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সংবাদ আলোচনা ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / ৮৬২ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন জুনা ও গাছা থানা যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন ভূঁইয়ার আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার গাজীপুর মহানগরের টঙ্গীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজাদ হোসেন জুনায়েদ স্মৃতি সংসদের সভাপতি মামুনূর রশিদ দিপু। সঞ্চালনায় ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাসক বশির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আসাদুজ্জামান নুর (সদস্য, টঙ্গী পশ্চিম থানা বিএনপি), রাশেদুল ইসলাম কিরণ (সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি), নাজমুল হোসেন মন্ডল (সদস্য সচিব, টঙ্গী পূর্ব থানা যুবদল), মোহাম্মদ সেলিম কাজল (ভারপ্রাপ্ত সদস্য সচিব, টঙ্গী পশ্চিম থানা যুবদল), খাদিজা আক্তার বিনা (সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর মহিলা দল) এবং মোহাম্মদ জসিম উদ্দিন (১নং যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা যুবদল)। উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের জিয়া সংসদের সভাপতি মোঃ মাসুদ রানা সহ স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যারা আন্দোলন-সংগ্রামে শহীদ হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন, তাদের সবার আত্মার শান্তি কামনা করছি। দলে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বক্তারা আরও বলেন, “জনগণের সঙ্গে ভালো ব্যবহার করে, সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করতে হবে। খারাপ কাজ, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসের সঙ্গে জড়িতদের দলে ঠাঁই নেই।”
অনুষ্ঠানে বক্তারা বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং তারেক রহমানের নেতৃত্বে দলকে সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, “অতীতে দমন-পীড়নের মুখেও আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বৃষ্টির মধ্যেও অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে, তৃণমূলে বিএনপির প্রতি জনগণের ভালোবাসা ও সমর্থন এখনো অটুট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন জুনা ও গাছা মেট্রো থানা যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন ভূইয়া তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫