ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসো হে বৈশাখ—ঐতিহ্য, ঐক্য ও মানবিকতার এক অনন্য মহাকাব্যিক আয়োজন নীরবতার আড়ালে এক মহাকাব্য: মানবতার আলোকবর্তিকা আলহাজ্ব মোঃ মকবুল হোসেন মানবতার আলোকবর্তিকা, সেবার প্রতীক এক প্রিয় মানুষ ঐতিহ্যের গর্বে, নতুন দিনের প্রত্যয়ে—শুভ পহেলা বৈশাখ ১৪৩২ আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩ রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসতে যাচ্ছে! আন্দোলন শুরু, সফলতার দিকে নিয়ে যেতে হবে: জামায়াত আমির তৃণমূলের আস্থার প্রতীক গাজী মহাসীন : পহেলা বৈশাখে ঐক্য, মানবিকতা ও উন্নয়নের মহাপরিকল্পনার রূপকার স্বপ্ন এখন বাস্তব: প্রতিশ্রুতির পথে নতুন যাত্রা

গাজীপুরে পারিবারিক বিরোধে নারীসহ তিনজনকে মারধর, স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • আপডেট সময় : ০৫:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ৮৫৮ বার পড়া হয়েছে

প্রকাশ: অনলাইন ডেস্ক, শনবিার ১২ এপ্রিল ২০২৫

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক নারীসহ তিনজনকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোজিনা বেগম (২৮) নামে এক নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৮ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে এরশাদনগর ৮ নম্বর ব্লকের প্রতিবেশী রোজিনা আক্তার ও তার পরিবারের সদস্যরা রোজিনার ছোট বোনের স্বামী মোঃ শাহিন আলম (৩২) ও তার পাঁচ বছর বয়সী পুত্রকে মারধর করেন। পরে বিষয়টির বিচার চাইতে গেলে রোজিনার বোন সাহারা বেগম ও তাদের মা রিনা বেগমকে লাঠিসোঁটা ও জুতা দিয়ে নির্মমভাবে মারধর করা হয়।
এ সময় রোজিনা বেগম নিজে প্রতিবাদ করলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং গলা থেকে স্বর্ণের ১০ আনার চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
রোজিনা বেগম আরও জানান, অভিযুক্তরা তাকে এসিড নিক্ষেপসহ প্রাণনাশের হুমকি দিয়েছে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে পারিবারিক বিরোধে নারীসহ তিনজনকে মারধর, স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ০৫:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫