ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসো হে বৈশাখ—ঐতিহ্য, ঐক্য ও মানবিকতার এক অনন্য মহাকাব্যিক আয়োজন নীরবতার আড়ালে এক মহাকাব্য: মানবতার আলোকবর্তিকা আলহাজ্ব মোঃ মকবুল হোসেন মানবতার আলোকবর্তিকা, সেবার প্রতীক এক প্রিয় মানুষ ঐতিহ্যের গর্বে, নতুন দিনের প্রত্যয়ে—শুভ পহেলা বৈশাখ ১৪৩২ আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩ রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসতে যাচ্ছে! আন্দোলন শুরু, সফলতার দিকে নিয়ে যেতে হবে: জামায়াত আমির তৃণমূলের আস্থার প্রতীক গাজী মহাসীন : পহেলা বৈশাখে ঐক্য, মানবিকতা ও উন্নয়নের মহাপরিকল্পনার রূপকার স্বপ্ন এখন বাস্তব: প্রতিশ্রুতির পথে নতুন যাত্রা

গাজীপুরে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নামঃ মোঃ ইউনুস আলি
  • আপডেট সময় : ০৮:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ১০৩৩ বার পড়া হয়েছে

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে । সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলা জেলা প্রশাসকের অফিসের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে রাজবাড়ী মাঠ এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা। এসময় ইসরায়েলের বিচারের দাবিতে নানা ধরনের শ্লোগান দেওয়া হয়। এদিকে, দুপুর ৩টার দিকে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে সর্বস্তরের মুসলিম তাওহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে প্রতিবাদী নানা শ্লোগান নিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। এসময় ইসরায়েলি সব ধরণের পণ্য বয়কটের ঘোষণা দেন তারা। পরে বিক্ষোভকারীদের একটি অংশ বিভিন্ন দোকানে ইসরায়েলের পণ্য বিক্রয়ের অভিযোগ এনে দোকানগুলোতে ভাঙচুর চালায়। এসময় সেখানে বাটা শো রুমে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করে।

এছাড়া বাদ আসর গাজীপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর জামায়াতে ইসলামী। মিছিলে ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিভিন্ন শ্লোগানে প্রকম্পিত হয় নগরী। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবী আমির খায়রুল হাসান, মো: হোসেন আলী, মহানগর সেক্রেটারী আবু সাঈদ মোঃ ফারুক, ছাত্র-শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সালাউদ্দিন আইউবী, নুরুল আমিন, আজাহারুল ইসলাম, সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট ছাদেকুজ্জামান খান প্রমুখ।

অপরদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শিক্ষার্থীরা ‘নো-ওয়ার্ক নো-স্কুল’ কর্মসূচি পালনের অংশ হিসাবে সোমবার সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন গাজীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল থেকেই গাজীপুরে বিভিন্ন সড়ক মহাসড়কে ছাত্র-জনতার শ্লোগান শ্লোগানে উত্তাল হয়ে উঠে গাজীপুর। এতে সংহতি জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠনসহ সাধারণ মানুষ। বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় ছাত্র-জনতা ‘ফ্রম দা রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ইস্ট টু ওয়েস্ট নো ফ্লো টু জায়োনিস্ট’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক’ ‘ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ’ ইত্যাদি শ্লোগান দেন। সকাল ১০টায় নগরীর পূবাইল মীরের বাজার চৌরাস্তায় বিক্ষোভ মিছিলে হাজারো তৌহিদি মুসলিম জনতা একত্রিত হয়ে ঢাকা বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের মাজুখান, তালটিয়া, কলেজগেটের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চৌরাস্তার ফ্লাইওভারের নিচে এসে সমবেত হন। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার ও বোর্ডবাজারসহ বিভিন্ন পয়েন্টে ইসরাইল বিরোধী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এছাড়া ফিলিস্তিনে ইসরাইলের নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) কর্মবিরতি, প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিশেষ দোয়ার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিল সভাকক্ষে প্রো-ভিসি, ট্রেজারার, সকল ডিন, গ্রেড-১ অধ্যাপক ও পরিচালকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কর্মবিরতি পালন এবং দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদ ভবনের নিচে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫