প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৮:৩১ পি.এম
নিজ অর্থে ড্রেনের ভাঙা স্ল্যাব মেরামত করলেন কাউন্সিলর প্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু

এরশাদনগর ৪৯ নং ওয়ার্ডের ৪ নং ব্লকের পূর্ব পাশে নিলুফার বাড়ির সামনে ড্রেনের উপর ভাঙা স্ল্যাবগুলো মেরামত করে এলাকাবাসীর মুখে স্বস্তি ফিরিয়ে দিলেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু। নিজের অর্থে কাজ করায় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
এরশাদনগর ৪৯ নং ওয়ার্ডের ৪ নং ব্লকে ড্রেনের উপর বসানো পুরনো স্ল্যাবগুলো একে একে ভেঙে পড়ে যায়। আওয়ামী লীগের সময়কার কন্ট্রাক্টরদের করা এই কাজ টেকেনি কয়েক বছরও। ফলে দত্তপাড়া, চানকিটেক ও আশপাশের হাজারো পরিবার, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বাজারে আসা সাধারণ মানুষ দীর্ঘদিন ভোগান্তিতে পড়েন।
মানুষের এই দুর্ভোগ লাঘবে কাউন্সিলর প্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু নিজ পকেট থেকে অর্থ ব্যয় করে নতুন স্ল্যাব তৈরি করেন এবং সিটি কর্পোরেশনের কর্মীদের সহায়তায় সেগুলো বসান। এতে এলাকায় স্বস্তির বাতাস বইতে শুরু করেছে।
এলাকাবাসীরা আনন্দ প্রকাশ করে বলেন, “কামু ভাই শুধু নির্বাচনের সময় নন, সবসময় মানুষের পাশে থাকেন। আল্লাহ তাঁকে কবুল করুন, ইনশাআল্লাহ আমরা সবাই তাঁর জন্য দোয়া করছি।”
মানুষকে সাহায্য করা, মশার ওষুধ ছিটানো, সমাজসেবামূলক কল বসানো থেকে শুরু করে চিকিৎসা সহায়তা পর্যন্ত—প্রতিদিনই তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ইসলামের বাণী অনুযায়ী, মানুষের সেবাই ইবাদত—এই আদর্শ নিয়েই কাজ করে যাচ্ছেন তিনি।
[caption id="attachment_3520" align="alignnone" width="177"]
কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু ড্রেন ভেঙ্গে যাওয়ার পর পরিদর্শন করছেন। -সংবাদ আলোচনা।[/caption]
রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “মানুষের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে মানুষের উপকারে আসে।” (আল-মু’আত্তা, মালিক)
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com