বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়; এটি দেশের স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জাতীয়তাবাদী চেতনার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপি আজও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে অটল রয়েছে।
এই দীর্ঘ সংগ্রামের পথচলায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন একজন পরীক্ষিত, ত্যাগী ও সাহসী নেতা হিসেবে নেতাকর্মীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। দলের জন্য তাকে সহ্য করতে হয়েছে অসংখ্য মিথ্যা মামলা, হামলা, কারাবরণ ও প্রশাসনিক হয়রানি। শুধু তিনি নন, তার পরিবার, আত্মীয়-স্বজন, নেতাকর্মী এমনকি ঘরের মানুষও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তবুও তিনি কখনো রাজপথ ছেড়ে যাননি, আদর্শের সাথে বেঈমানি করেননি।
যখন অনেকেই ভয় পেয়ে পিছিয়ে গেছেন, তখন সরকার জাবেদ আহাম্মেদ সুমন কর্মীদের সাহস দিয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং “স্বৈরাচার হটাও, দেশ বাঁচাও” আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিশ্বাস করেন রাজনীতি ক্ষমতার জন্য নয়; মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য।
ছবিতে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর উপস্থিতির মধ্যেও নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত তুলে অভিবাদন জানাচ্ছেন সরকার জাবেদ আহাম্মেদ সুমন। যেন ভয়কে জয় করে কর্মীদের বলছেন। “সংগ্রাম থামবে না, বিজয় একদিন আসবেই।”
টঙ্গীর তরুণ সমাজ আজ তাকে দেখে অনুপ্রাণিত হয়। কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি একজন মানবিক সংগঠক, কর্মীবান্ধব অভিভাবক এবং দুঃসময়ের সাহসী সৈনিক। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায়দের সহযোগিতা করা, কর্মীদের আগলে রাখা এবং দলের জন্য নিজের স্বার্থ ত্যাগ করা এসব গুণই তাকে টঙ্গীর রাজনীতিতে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
আজ তৃণমূলের নেতাকর্মীরা বিশ্বাস করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়ন হলে সরকার জাবেদ আহাম্মেদ সুমনের মতো নেতারাই আগামী দিনের বিএনপিকে আরও শক্তিশালী করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com