গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিপাহী ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের নেতৃত্বে বিজয় উদযাপন
গাজীপুর-২ আসনের এমপি এম. মঞ্জুরুল করিম রনিকে ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ১১:০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬২৫ বার পড়া হয়েছে

এম. মঞ্জুরুল করিম রনি-এর বিজয়ে উচ্ছ্বসিত গাজীপুর-২ আসনের নেতাকর্মীরা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখে গাছা থানা বিএনপির নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির বিপ্লবী সভাপতি মো: মনিরুল ইসলাম বাবুল সিপাহী এবং সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন। তাঁদের সঙ্গে ছিলেন হাজারো ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মী-সমর্থক।
নেতৃবৃন্দ জানান, নির্বাচনী প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত তারা দিন-রাত ২৪ ঘণ্টা নিরলস পরিশ্রম করেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন, দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন গড়ে তুলেছেন। তাদের ভাষায়, “দলের জন্য জীবন-প্রাণ উজাড় করে দেওয়াই আমাদের অঙ্গীকার।”
বিজয় অর্জনের পর নবনির্বাচিত এমপি সংসদে যোগদান করে সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেন। তিনি সংসদ সদস্যদের সঙ্গে শপথ পাঠের মাধ্যমে জনগণের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ উপলক্ষে তিনি গাজীপুর-২ আসনের সকল ভোটার, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিপাহী ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, “এ বিজয় শুধু একজন প্রার্থীর নয়, এটি দলের ত্যাগী নেতাকর্মী ও সাধারণ ভোটারদের বিজয়। জনগণের ভালোবাসা ও আস্থাই আমাদের শক্তি।” নেতৃবৃন্দ আরও বলেন, সামনে পবিত্র মাহে রমজান। তারা সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা, সংযম ও মানবিকতার চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
গাজীপুর-২ আসনের এই বিজয়কে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীদের প্রত্যাশা, নবনির্বাচিত সংসদ সদস্য জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সংসদে কার্যকর ভূমিকা রাখবেন এবং এলাকার উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনবেন।


















