রাজনীতি যখন মানবিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত হয়, তখন কিছু নেতৃত্ব কেবল পদ-পদবিতে সীমাবদ্ধ থাকে না। মানুষের হৃদয়ে স্থায়ী ঠিকানা করে নেয়। তেমনই একজন নেতৃত্বের নাম হাজী আব্দুল জব্বার সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্যাগী এই নেতা বর্তমানে ৩২নং ওয়ার্ডের জনমানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত।

এলাকার স্কুল, মাদ্রাসা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তাঁর উপস্থিতি প্রায় নিয়মিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, পরিচালনা পর্ষদের সহযোগিতা, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে তিনি নীরবে কিন্তু কার্যকরভাবে ভূমিকা রেখে চলেছেন। স্থানীয়রা জানান, কোনো ভালো উদ্যোগের কথা শুনলেই হাজী জব্বার সরকার সেখানে ছুটে যান—কেবল অতিথি হিসেবে নয়, একজন দায়িত্বশীল অভিভাবকের মতো।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে মেট্রো থানা বিএনপির উদ্যোগে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বলা হয়, “হে পাক পরওয়ারদিগার, তুমি তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করো।” এছাড়াও সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ৩২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী আব্দুল জব্বার সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গাছা থানা বিএনপি, গাজীপুর মহানগর।
দোয়া মাহফিলে গাছা থানা বিএনপি ও ৩২ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দেশনেত্রীর জন্য দোয়া করেন এবং দেশবাসীর কাছেও দোয়া কামনা করেন। গতকালও একাধিক সামাজিক ও ধর্মীয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল জব্বার সরকার। গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি শুধু বক্তব্যেই সীমাবদ্ধ থাকেন না। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় সরাসরি সম্পৃক্ত থাকেন বলে জানান আয়োজকরা।
বিশেষ করে বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলোতে তাঁর সক্রিয় সহযোগিতা ও উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করেছে। এলাকাবাসীর মতে, হাজী আব্দুল জব্বার সরকারের রাজনীতি কাগজে-কলমের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি। এই ধারাবাহিক মানবিক উপস্থিতিই তাঁকে একজন জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিন্দাবাদ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com