মোছা: মোরশেদা খাতুন, পিতা-মৃত মোঃ আব্দুল খালেক, মাতা আনজু আরা বেগম, কুড়িগ্রাম জেলার নাকেশ্বরী থানার পূর্ব রায়গঞ্জ গ্রামের বাসিন্দা। পরিবারের পছন্দে বিয়ে হয় মোঃ মিজানুর রহমান মিজুর সঙ্গে, যিনি মৃত শাহেদ আলী বেপারীর পুত্র এবং মৃত সুফিয়া বেগমের সন্তান। টঙ্গীর বিয়ের বাড়ীতে এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসে পরিচয়ের সূত্রে বিয়ে সম্পন্ন হয়।
কিন্তু বিয়ের পরে প্রকাশ পায় প্রতারণার বাস্তবতা। কাবিননামা থাকলেও তা হাতে পাননি মোরশেদা খাতুন। স্বামীর প্রকৃত ঠিকানাও অজানা। বর্তমানে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাহাজউদ্দিন সরকার রোডস্থ "নীরা ভিলায় বসবাস করছেন, মালিক নুরুল ইসলামের অধীনে।
সন্তান জন্মের পর শুরু হয় অবর্ণনীয় নির্যাতন। স্বামী নেশাগ্রস্ত অবস্থায় প্রায়শই মারধর করেন। তাকে স্থানীয় ডিসপেনসারিতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করালেও কোনো সরকারি হাসপাতালে যেতে দেন না। এমনকি এলাকার লোকজন দেখেও নীরব। পূর্বে আওয়ামী লীগের সময় ডিসের কাজ করলেও এখন কাজ ছেড়ে বউয়ের ইনকামে নির্ভর করছেন বলে অভিযোগ।
বর্তমানে মোরশেদা খাতুন গর্ভবতী এবং শারীরিক-মানসিকভাবে চরমভাবে নির্যাতিত হচ্ছেন। তার একমাত্র মেয়ে সুমাইয়া আক্তার মিম এখন সাত বছর বয়সী এবং স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছেন।
মোরশেদা খাতুন এখন আইনের আশ্রয় চাইছেন—তিনি কাবিননামা ফিরে পেতে চান, আইনি সহায়তা চান এবং তার সন্তানের ভবিষ্যতের জন্য ন্যায়বিচার আশা করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com