মার্চ ফর গাজা
গাজীপুর মহানগর ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০২:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ৮৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০৬:৫৬ পিএম
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে মার্চ ফর গাজা ঢাকায় হেটে ও গাড়ী বহরে করে গাজীপুর জিয়া সংসদ কমিটির কর্মীরা অংশ গ্রহণ করেছে। শনিবার ১২ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলা জেলা প্রশাসকের অফিসের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি ঢাকার দিকে লং মার্চ করে ঢাকার মিটিং ও সমাবেশে অংশগ্রহণ করে। পরে সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এসময় ইসরায়েলের বিচারের দাবিতে নানা ধরনের শ্লোগান দেওয়া হয়। এদিকে, দুপুর ৩টার দিকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে গাজীপুর থেকে ঢাকা লং মার্চ করে অংশগ্রহণ করেন, তাদের দলীয় কর্মীদের নিয়ে। এতে প্রতিবাদী নানা শ্লোগান নিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। এসময় ইসরায়েলি সব ধরণের পণ্য বয়কটের ঘোষণা দেন তারা। পরে বিক্ষোভকারীদের একটি অংশ বিভিন্ন দোকানে ইসরায়েলের পণ্য বিক্রয়ের অভিযোগ এনে সবাইকে সতর্ক করে দেন।
এছাড়া বাদ আসর গাজীপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর জিয়া সংসদ কমিটি। মিছিলে ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিভিন্ন শ্লোগানে প্রকম্পিত হয় নগরী। গাজীপুর মহানগর জিয়া সংসদরে সভাপতি মোঃ রানার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন
অপরদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শিক্ষার্থীরা ‘নো-ওয়ার্ক নো-স্কুল’ কর্মসূচি পালনের অংশ হিসাবে সোমবার সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন গাজীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল থেকেই গাজীপুরে বিভিন্ন সড়ক মহাসড়কে ছাত্র-জনতার শ্লোগান শ্লোগানে উত্তাল হয়ে উঠে গাজীপুর। এতে সংহতি জানিয়েছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠনসহ সাধারণ মানুষ। বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় ছাত্র-জনতা ‘ফ্রম দা রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ইস্ট টু ওয়েস্ট নো ফ্লো টু জায়োনিস্ট’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক’ ‘ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ’ ইত্যাদি শ্লোগান দেন। সকাল ১০টায় নগরীর পূবাইল মীরের বাজার চৌরাস্তায় বিক্ষোভ মিছিলে হাজারো তৌহিদি মুসলিম জনতা একত্রিত হয়ে ঢাকা বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের মাজুখান, তালটিয়া, কলেজগেটের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চৌরাস্তার ফ্লাইওভারের নিচে এসে সমবেত হন। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার ও বোর্ডবাজারসহ বিভিন্ন পয়েন্টে ইসরাইল বিরোধী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এছাড়া ফিলিস্তিনে ইসরাইলের নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গাজীপুর মহানগ জিয়া সংসদ এর সভাপতি প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিশেষ দোয়ার আয়োজন করেছেন।



















