কোরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে আল মাদরাসাতু দারুল কুরআন উন্মুক্ত ইসলামী একাডেমীর উদ্যোগে হিফজ ও নাজেরা সবক প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় টঙ্গী উপজেলার এরশাদনগর ৫ নম্বর ব্লক, হাশেম মোল্লা বাড়ি সংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি এক জনসভায় রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ও দোয়া পরিচালনা করেন, হযরত মাওলানা মুফতি মাসুমবিল্লাহ ফারুকী (দা. বা.) মুহাদ্দিস, জামিয়া দ্বীনিয়া ইসলামিয়া, কল্যাণপুর, মিরপুর এবং ইমাম ও খতিব, কল্যাণপুর শাহী জামে মসজিদ। তিনি কোরআন ও সহিহ হাদিসের আলোকে নামাজ, তাকওয়া, পরিবার ও সমাজ গঠনে দ্বীনের ভূমিকা তুলে ধরে আবেগঘন বয়ান পেশ করেন। তাঁর বক্তব্যে উপস্থিত মুসল্লিদের অনেককে অশ্রুসজল দেখা যায়। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা, সমাজে ন্যায় ও কল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন মুফতি ফেরদাউস আল-আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণ। (বয়ান: বাদ মাগরিব) তিনি কোরআন শিক্ষা, হিফজ ও নাজেরা শিক্ষার গুরুত্ব, বর্তমান প্রজন্মকে দ্বীনি শিক্ষায় গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং সমাজে নৈতিক অবক্ষয় রোধে আলেম-ওলামাদের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
হাফেজ মাওলানা জিয়াউল হক, ইমাম, মসজিদুল আকসা, ৫ নম্বর ব্লক সভাপতিত্ব করেন: মুফতি হাবিবুর রহমান, খতিব, আর রহমান জামে মসজিদ। আরোজগুজার: আবুল কালাম, সভাপতি, আল মাদরাসাতু দারুল কুরআন। সাধারণ সম্পাদক: আব্দুল কাদির ঢালি। কোষাধ্যক্ষ: মোহাম্মদ আলী।
অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান শিক্ষক, আল মাদরাসাতু দারুল কুরআন ওয়াজের মাধ্যমে বক্তারা সমাজকে কল্যাণমূলক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। মৃত মুরুব্বি ও প্রয়াত মুসলমানদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের একটি ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী দিক ছিল, গণবিবাহ অনুষ্ঠান, যেখানে প্রধান বক্তা নিজে নিকাহ পাঠ করান। নববী সুন্নাহ অনুসরণ করে খেজুর দ্বারা আপ্যায়নের মাধ্যমে সকলের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়।
অনুষ্ঠানে নারীদের জন্য পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা রাখা হয়, যা ইসলামী শালীনতা ও সুন্নাহ অনুসরণের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে উপস্থিত মুসল্লিদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: কামরুল ইসলাম কামু। তিনি কোরআন শিক্ষা বিস্তারে মাদরাসার উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও দ্বীনি ও সামাজিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠানটি কোরআন, হাদিস ও সুন্নাহর আলোকে অত্যন্ত সুশৃঙ্খল, অনুসন্ধানী ও দ্বীনি আদর্শে পরিচালিত হয়। আয়োজক মাদরাসা কর্তৃপক্ষ, কমিটি ও এলাকাবাসীর সম্মিলিত ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি ধর্মীয়, সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com