গাজীপুরের টঙ্গীতে টঙ্গী এয়ার ট্রাভেলসের উদ্যোগে এক আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হলো হজযাত্রীদের পূর্ণমিলনী ও দোয়া মাহফিল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টঙ্গীর বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠান হাজী, আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হজ মানুষকে তাকওয়া, ভ্রাতৃত্ব ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। হাজীরা যেন দেশে ফিরে সেই শিক্ষা সমাজে ছড়িয়ে দেন—এ প্রত্যাশা ব্যক্ত করেন আলেম-ওলামারা।
কুরআনুল করিম থেকে তেলাওয়াত করা হয়—“মানুষের উপর আল্লাহর হক এই যে, যার সামর্থ্য আছে, সে যেন এই ঘরের হজ করে।” (আলে ইমরান: ৯৭)
এবং হাদিস থেকে উদ্ধৃত করা হয়—“যে ব্যক্তি হজ করে এবং অশ্লীলতা ও পাপ থেকে বিরত থাকে, সে এমন হয়ে ফিরে আসে যেন সদ্যোজাত শিশুর মতো।” (বুখারি ও মুসলিম)
প্রধান অতিথি ছিলেন—হাজী মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি। উদ্বোধক—আলহাজ্ব রাশিদুল ইসলাম কিরণ, প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপি। বিশেষ অতিথি—সরকার জাবেদ আহমেদ সুমন, সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপি।
আল্লামা জাকির হোসাইন, মুহতামিম ও শাইখুল হাদিস, জামিয়া নূরিয়া ইসলামিয়া, টঙ্গী। আলহাজ্ব মাওলানা আবু ইউসুফ মাহমুদী, খতিব, বায়তুল মামুর জামে মসজিদ, টঙ্গী বাজার। আলহাজ্ব মুফতি সিদ্দিকুর রহমান, খতিব, বায়তুন নাঈম জামে মসজিদ। আলহাজ্ব মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক, খতিব, মসজিদুল আকসা সরকার বাড়ি। মাওলানা কেরামত আলী, মুয়াল্লিমুল হুজ্জাজ ও খতিব, টঙ্গী ভরান জামে মসজিদ। খ্যাতিমান ক্বারী সেলিম।
অনুষ্ঠানে হাজীগণ বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন আলহাজ্ব মুফতি ইয়াকুব আলী, প্রোপাইটর ও স্বত্বাধিকারী, টঙ্গী এয়ার ট্রাভেলসের প্রতি। বক্তারা বলেন, মুফতি ইয়াকুব আলীর আন্তরিক প্রচেষ্টার কারণে অসংখ্য হাজী নির্বিঘ্নে হজ পালন করতে পেরেছেন। এমনকি মক্কার সম্মানিত ইমাম সাহেবের সাথে হাজীদের সাক্ষাৎ ও করমর্দনের সুযোগ হয়েছে। ইমাম সাহেব জায়নামাজ উপহার দিয়েছেন হাজীদের হাতে—যা ছিল সবার জন্য অনন্য সৌভাগ্যের বিষয়।

সরকার জাবেদ আহমেদ সুমন ও তাঁর সহধর্মিণীও এবছর হজে গিয়েছিলেন টঙ্গী এয়ার ট্রাভেলসের মাধ্যমে। তাঁরা প্রকাশ্যে ধন্যবাদ জানান মুফতি ইয়াকুব আলীকে এবং বলেন—“হজ পালনে আলহাজ্ব মুফতি ইয়াকুব আলীর অবদান ভোলার নয়। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তাঁর প্রতি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন, সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপি, ঘোষণা দেন যে তিনি গাজীপুর-৬ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি বলেন—“আমার রাজনৈতিক জীবনের লক্ষ্য হলো জনগণের পাশে দাঁড়ানো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি। তারেক রহমান যে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন—আমি গাজীপুরের গরিব-দুঃখী মানুষের জন্য সেই ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাব।” গণতন্ত্র পুনরুদ্ধার ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি। জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা। বিচার বিভাগের স্বাধীনতা। মিডিয়া ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত।
অর্থনীতি পুনর্গঠন ও গরিববান্ধব নীতি গ্রহণ। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বৈপ্লবিক সংস্কার। শ্রমিক, কৃষক ও প্রবাসীদের অধিকার রক্ষা। দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা। (এবং অন্যান্য দফা—যা জাতীয় পুনর্গঠন ও জনগণের মুক্তির জন্য প্রণীত হয়েছে।) তিনি দৃঢ় কণ্ঠে বলেন—“গাজীপুরবাসী আমাকে সুযোগ দিলে, আমি তারেক রহমানের এই ৩১ দফাকে বাস্তবায়নের মাধ্যমে গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের লড়াই চালিয়ে যাব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—আলহাজ্ব জসিম উদ্দিন দেওয়ান, সাবেক সভাপতি, ৫৭ নং ওয়ার্ড বিএনপি। আলহাজ্ব কবির হোসেন, সাবেক সভাপতি, ৫৭ নং ওয়ার্ড বিএনপি। আলহাজ্ব এম এ হানিফ সরকার, সিনিয়র সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগর। আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ড, উত্তরা পূর্ব থানা বিএনপি। মোঃ রানা ও মোহাম্মদ সাগর, উত্তরা পূর্ব থানা বিএনপি। মোহাম্মদ বাসেত, সভাপতি, ৪৬ নং ওয়ার্ড, উত্তরখান থানা বিএনপি। মেহেদী হাসান দুলাল, সাধারণ সম্পাদক, ৪৬ নং ওয়ার্ড, উত্তরখান থানা বিএনপি। হারুনুর রশিদ খোকা, আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি। জহির উদ্দিন জহির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি। এম এ মানিক হাসান ভূঁইয়া, উত্তরা পূর্ব থানা বিএনপি। দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিমানবন্দর থানা বিএনপি। মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক, বিমানবন্দর থানা বিএনপি। এমি মিলন, যুগ্ম আহ্বায়ক, উত্তরা পূর্ব থানা বিএনপি।

অনুষ্ঠানের শেষে দেশের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, হাজীদের কল্যাণ এবং জাতির মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। সবাই এক কণ্ঠে দোয়া করেন—“হে আল্লাহ, আমাদের হজ কবুল কর, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে ন্যায়, শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত কর।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com