গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন ৪৯নং ওয়ার্ডের এরশাদনগর এলাকায় এক যুবকের বিরুদ্ধে বিভিন্ন হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শুক্রবার সকাল ১১টায় এরশাদনগরে পিয়ারা আক্তার প্রিয়ার নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নিজেকে “সমন্বয়ক” পরিচয় দিয়ে ওই এলাকার মোঃ নাঈম নামে এক যুবক প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন বলে তারা মনে করেন। বক্তারা দাবি করেন, কখনো কখনো পুলিশি ভয় দেখানোর কথাও বলা হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে পিয়ারা আক্তার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে নানা হয়রানির শিকার হচ্ছি। নিরীহ মানুষদের মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।”
তিনি আরও দাবি করেন, আক্কাস আলী নামের এক ব্যক্তি তার মেয়ের বিয়ে উপলক্ষে একটি প্যান্ডেল নির্মাণ করেছিলেন। অভিযোগ অনুযায়ী, ওই প্যান্ডেলটি ভেঙে ফেলা হয়, ফলে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ও ভীতি তৈরি হয়েছে। বক্তারা বলেন, তারা কোনো বিশৃঙ্খলা চান না; বরং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে আঞ্জুমান ইসলাম, আয়েশা, মায়া, আমেনা, সূর্য বানু, মৌসুমী, জোৎস্না, স্বপ্নাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com