টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মো: মেহেদী হাসান (পিপিএম) টঙ্গীবাসীর মধ্যে নতুন আস্থার জন্ম দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা শুধু তাঁর পেশাগত দায়িত্ব নয়, বরং মানুষের নিরাপত্তা ও সমাজকে সুস্থ রাখাই তাঁর অঙ্গীকার।
সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই গুরুত্বপূর্ণ সময়ে টঙ্গী পূর্ব থানায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তিনি যে দৃঢ় ও নিরপেক্ষ অবস্থান নিয়েছেন, তা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সন্ত্রাস কিংবা মাদকের প্রভাব টঙ্গীতে বরদাশত করা হবে না।
দায়িত্ব নেওয়ার পরপরই তিনি মাদকবিরোধী অভিযানে গতি আনেন। টঙ্গী পূর্ব থানার বিভিন্ন ওয়ার্ড ও ঝুঁকিপূর্ণ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মাদকদ্রব্য বেচাকেনার সঙ্গে জড়িত একাধিক চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে নিষিদ্ধ মাদকদ্রব্য এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে যারা প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। তাদের বিরুদ্ধে ওসি মেহেদী হাসানের নির্দেশে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে, বিশেষ করে অভিভাবক ও তরুণ সমাজ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
“অপরাধী যারই হোক, আইনের মুখোমুখি হতেই হবে” ওসি মো: মেহেদী হাসান (পিপিএম) দৃঢ় কণ্ঠে বলেন, “এখানে এমন কোনো নেতা নেই, এমন কোনো আত্মীয় নেই, যারা অপরাধ করে ছাড় পাবে। আইন সবার জন্য সমান। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হবে।”
তিনি আরও বলেন, “আমার দায়িত্ব মানুষের সেবা করা। থানায় আসা প্রতিটি মানুষ যেন ন্যায়বিচার পায়, সম্মান পায় সেটাই আমার অগ্রাধিকার।” সাংবাদিক, সুশীল সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মনে করছেন, তাঁর এই নিরপেক্ষতা ও কঠোরতা আসন্ন সংসদ নির্বাচনে একটি ভয়মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনী সময়ে যাতে কেউ ক্ষমতা বা প্রভাব খাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সে বিষয়ে তিনি আপসহীন।
এক যৌথ প্রতিক্রিয়ায় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “ওসি মো: মেহেদী হাসান একজন সাহসী, সৎ ও মানবিক পুলিশ কর্মকর্তা। তিনি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন, এটাই টঙ্গীর জন্য সবচেয়ে বড় আশার বিষয়।”
তাঁদের মতে, দুর্নীতিমুক্ত প্রশাসন, জনবান্ধব পুলিশিং ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে টঙ্গী পূর্ব থানা তাঁর নেতৃত্বে একটি মডেল থানা হিসেবে গড়ে উঠবে। আজ টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান শুধু একজন কর্মকর্তা নন তিনি মানুষের আস্থার প্রতীক, অপরাধীর জন্য আতঙ্ক, আর শান্তিপূর্ণ সমাজ গড়ার নির্ভরযোগ্য পথপ্রদর্শক।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com