১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও বিজয়ের চিরন্তন স্মারক এই দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যাঁদের রক্ত, যন্ত্রণা ও অদম্য সাহসের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। সেই সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মুফতি কাজী আরমান হোসাইন।
এই বিজয় দিবসে তিনি কেবল শুভেচ্ছাই জানাননি, বরং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি নীতি, সততা ও জনকল্যাণভিত্তিক নতুন রাজনীতির শপথ ঘোষণা করেছেন।
“শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই”-একটি প্রতিবাদের ভাষা। মুফতি কাজী আরমান হোসাইন এমন এক সময় কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, যখন মানুষ ক্লান্ত প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভাঙার রাজনীতিতে। তাঁর স্লোগান “শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই”
এই স্লোগান শুধু একটি বাক্য নয় এটি দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক নীরব কিন্তু দৃঢ় প্রতিবাদ। এটি সেই রাজনীতির ডাক, যেখানে নেতৃত্ব হবে আমানত, ক্ষমতা হবে দায়িত্ব, আর জনপ্রতিনিধি হবে জনগণের খাদেম।
পরিচয় ও আদর্শিক অবস্থান, মুফতি কাজী আরমান হোসাইন একজন ইসলামী চিন্তাবিদ, শিক্ষক ও সমাজসেবক। তিনি বর্তমানে কাউন্সিলর পদপ্রার্থী, ৪৯ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৪৯ নং ওয়ার্ড, মুহতামিম, আনওয়ারা ইদ্রিস বালিকা মাদরাসা।
পীর সাহেব চরমোনাই (রহ.)-এর আদর্শে অনুপ্রাণিত ইসলামী আন্দোলনের রাজনীতির সাথে সম্পৃক্ত। তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা।
বিজয় দিবসে নির্বাচনের ঘোষণা ও জনগণের কাছে পৌঁছানো, মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত পোস্টার ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জানান দিয়েছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে চান তিনি। এই বার্তার মাধ্যমে তিনি এলাকার মানুষের কাছে স্পষ্ট করেছেন, বিজয়ের প্রকৃত অর্থ তখনই পূর্ণতা পায়; যখন রাষ্ট্র ও সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিকতা প্রতিষ্ঠিত হয়।
উন্নয়ন নয়, মানবিক উন্নয়নের অঙ্গীকার। মুফতি কাজী আরমান হোসাইন বলেন, “আমি কাগুজে প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই। আমি এমন উন্নয়ন চাই, যা মানুষের জীবন বদলাবে।”
তিনি নির্বাচিত হলে যেসব বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।:-
শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্ম গঠন। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ। ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ও নাগরিক সুবিধার বাস্তব উন্নয়ন। দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। নারীদের নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিতকরণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান সেবা। তার লক্ষ্য ৪৯নং ওয়ার্ডকে একটি নৈতিক, নিরাপদ ও মানবিক ওয়ার্ডে রূপান্তর করা।
দোয়া ও সমর্থনের আবেদন, মহান বিজয় দিবসের এই ঐতিহাসিক মুহূর্তে মুফতি কাজী আরমান হোসাইন ৪৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে আন্তরিকভাবে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি বলেন, “আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, আমি কথা নয়; কাজ দিয়ে প্রমাণ করব। ক্ষমতা নয়, আমি খুঁজছি আল্লাহর সন্তুষ্টি ও মানুষের আস্থা।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com