বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টঙ্গী সেনা কল্যাণ ভবনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজগেইট এলাকায় গিয়ে শেষ হয়।
[caption id="attachment_3166" align="alignnone" width="225"]
গাজীপুর-৬ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।[/caption]
এ সময় হাজার হাজার নেতাকর্মী ঢাকঢোল, ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে টঙ্গীর রাস্তাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। র্যালির নেতৃত্ব দেন গাজীপুর-৬ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়লাভ করে তারেক রহমান জনগণের নেতৃত্ব দেবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন। কোনো ষড়যন্ত্রকারী নির্বাচন বানচালের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকব। খালেদা জিয়ার আদর্শ ও শহীদ জিয়ার উন্নয়ন দর্শন অনুসরণ করে আমরা গাজীপুরসহ সারা দেশে কাজ করব। তারেক রহমানের দেওয়া ৩১ দফা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমি মনোনয়ন পেলে এলাকার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজে সর্বাত্মক সহযোগিতা দিয়ে জনগণের আস্থা অর্জন করব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, মহানগর মহিলা দলের সভাপতি খাদিজা আক্তার বিনা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম মন্ডল, বেনজির আহমেদ পিন্টু, হারুন অর রশিদ, নূর ই মোস্তফা খান, খরিরুল ইসলাম গাজী, এড. সাইফুল ইসলাম, আমান উল্লাহ গাজী, সুলতানা কনা, রাবেয়া আক্তার, আমিনুল ইসলাম আমিন, রাসেল আহমেদ, আবুল হোসেন খলিফা, নূর মোহাম্মদ ইউসুফ, মোকতাদীর হোসেন লিপু মোল্লা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
র্যালিকে ঘিরে টঙ্গী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নেতাকর্মীরা নানান গান, বাদ্যযন্ত্র, স্লোগান ও আনন্দধ্বনিতে রাস্তাজুড়ে প্রাণের উচ্ছ্বাস ছড়িয়ে দেন। শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা সম্পন্ন হওয়ায় সরকার জাবেদ আহমেদ সুমন অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com