পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও মানবতার এক অনন্য শিক্ষা। এই পবিত্র উৎসবকে সামনে রেখে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হাওলাদার।
বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকলেও মানুষের প্রতি তাঁর ভালোবাসা, দলের প্রতি দায়িত্ববোধ এবং সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতা এক মুহূর্তের জন্যও থেমে নেই। মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থাতেও তিনি দেশবাসীর সুস্থতা কামনা করেছেন এবং সকলের কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, “ঈদ মানেই শুধু নিজের আনন্দ নয়, সবার মুখে হাসি ফোটানো। কেউ যেন অভুক্ত না থাকে, কেউ যেন গরুর মাংস থেকে বঞ্চিত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।”
আরিফ হাওলাদার ঈদকে ঘিরে সমাজে শান্তি ও সৌন্দর্য বজায় রাখতে নেতা-কর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি অনুরোধ জানিয়েছেন কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি বা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না করে। কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কার করে নগরীকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি। শুধু আহ্বানেই সীমাবদ্ধ থাকেননি, সাধারণ মানুষের সেবায় রাতভর কাজ করার জন্য স্বেচ্ছাসেবক দলের কর্মীদের দায়িত্বও দিয়েছেন। তাঁর নির্দেশনায় দলের নেতা-কর্মীরা পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও মানুষের সেবায় নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন।
মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি একটি গরু কোরবানি দিয়েছেন, যেন সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষও ঈদের আনন্দে সামিল হতে পারে। তিনি বিশেষভাবে বলেছেন, “গরুর মাংস যেন সবার ঘরে পৌঁছায়, কেউ যেন মাংস না খেয়ে থাকে।” রাজনীতির ব্যস্ত অঙ্গনে অনেক নেতা থাকলেও মানুষের দুঃখে-কষ্টে পাশে দাঁড়ানো নেতার সংখ্যা খুব কম। আরিফ হাওলাদার সেই বিরল মানুষদের একজন, যিনি নিজের অসুস্থতাকেও উপেক্ষা করে মানুষের কল্যাণে চিন্তা করেন। তাঁর এই মানবিকতা ও দায়িত্ববোধ সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে।
ত্যাগের শিক্ষা, মানবসেবার আদর্শ এবং পরিচ্ছন্ন সমাজ গঠনের যে বার্তা তিনি দিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। তাঁর মতো নেতাদের হাত ধরেই মানবিক রাজনীতি ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সচেতন মহল।
পবিত্র ঈদুল আযহার এই মহিমান্বিত সময়ে দেশবাসী দোয়া করছেন আল্লাহ পাক যেন আরিফ হাওলাদারকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং মানবসেবার এই মহৎ পথচলায় তাঁকে আরও শক্তি ও তাওফিক দান করেন। আমিন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com