বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ র্যালি পরিণত হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর আয়োজনে। হলুদ টি-শার্ট ও হলুদ ক্যাপে সজ্জিত নেতাকর্মীদের বিশাল উপস্থিতিতে টঙ্গীর রাজপথে তৈরি হয় ব্যতিক্রমী দৃশ্য।

শুক্রবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে র্যালির সূচনা হয়। টঙ্গীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে হোসেন মার্কেট এলাকায় সমবেত হন। পরে সেখান থেকে মূল র্যালি বের হয়ে চেরাগ আলী, টঙ্গী প্রেসক্লাবের পূর্ব দিকে রাস্তা দিয়ে প্রদক্ষিণ করে টঙ্গী ইস্কুল রোডের গ্যাস অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন হাওলাদার। তাঁর নেতৃত্ব ও উপস্থিতিতে র্যালিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহীন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহীন, পুবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান কাজল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সুবেল প্রধান এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস.এম. শাকিল পারভেজের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেন। এরশাদনগর ৪৮ নম্বর ওয়ার্ড থেকে কামরুল ইসলাম কামুর নেতৃত্বে বড় একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা মূল র্যালিতে যোগ দেন।
হলুদ রঙে সেজেছিল টঙ্গীর রাজপথ, র্যালির অন্যতম আকর্ষণ ছিল নেতাকর্মীদের অভিন্ন পোশাক। হাজার হাজার নেতাকর্মীর গায়ে ছিল হলুদ টি-শার্ট এবং মাথায় ছিল হলুদ ক্যাপ। একই রঙের পোশাকে বিশাল মিছিলটি টঙ্গীর প্রধান সড়ক প্রদক্ষিণ করায় পুরো রাজপথে সৃষ্টি হয় দৃষ্টিনন্দন ও উৎসবমুখর পরিবেশ। সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ নেতাকর্মীদের এমন ব্যাপক উপস্থিতি পথচারী ও স্থানীয় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও হলুদ রঙে সজ্জিত বিশাল র্যালির দৃশ্য উপভোগ করেন। অনেকের মধ্যেই এ দৃশ্যকে ঘিরে আনন্দ ও উৎসাহ দেখা যায়। নারী নেতাকর্মীদের অংশগ্রহণও র্যালির সৌন্দর্য বাড়িয়ে দেয়। নেতাকর্মীদের হাতে ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন লেখা ও প্রতীকী সামগ্রী। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর রাজপথ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় র্যালি পৌঁছালে আশপাশের মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
আরিফ হাওলাদারের বক্তব্যে জনসেবার রাজনীতির বার্তা, র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন হাওলাদার। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, স্বেচ্ছাসেবক দলের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের মানুষের কল্যাণে কাজ করা। কোনো নেতাকর্মী যেন টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা কোনো ধরনের সামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না হন—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, “আমাদের রাজনীতি মানুষের জন্য। বিএনপির মূলনীতি ও আদর্শকে ধারণ করে আমরা দেশের মানুষের সেবায় কাজ করতে চাই। আমাদের কোনো নেতাকর্মী যদি কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত হন, তাহলে বিষয়টি আমাদের জানাবেন। আমরা চাই, স্বেচ্ছাসেবক দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ না উঠুক।” আরিফ হোসেন হাওলাদার বলেন, রাজনীতিতে মানুষের আস্থা অর্জন করতে হলে সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। নেতাকর্মীদের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ, প্রতিষ্ঠাবার্ষিকীর এই র্যালিকে ঘিরে টঙ্গীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা হোসেন মার্কেটে জড়ো হন। পরে নির্ধারিত সময়ে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মূল র্যালি শুরু হয়। প্রতিষ্ঠাতা আহ্বায়ক টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল সুবেল প্রধান, প্রতিষ্ঠাতা আহ্বায়ক টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের ভাষ্য, প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও শক্তির বহিঃপ্রকাশ ঘটেছে। একই সঙ্গে নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।
হাজারো নেতাকর্মীর হলুদ টি-শার্ট ও হলুদ ক্যাপের সমন্বিত উপস্থিতি, স্লোগান ও শৃঙ্খলাবদ্ধ পদচারণায় এদিন টঙ্গীর রাজপথ যেন পরিণত হয় এক বর্ণিল রাজনৈতিক মিছিলে। পথচারী ও স্থানীয়দের অনেকেই দাঁড়িয়ে এই ব্যতিক্রমী র্যালির দৃশ্য উপভোগ করেন। সব মিলিয়ে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও ব্যাপক অংশগ্রহণে সমৃদ্ধ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com