গাজীপুর মহানগরের টঙ্গীর এরশাদ নগর এলাকার বাসিন্দা, মৃদু মানসিক অসুস্থতা ও শারীরিক প্রতিবন্ধিতায় আক্রান্ত মোকলেস দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার গভীর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে এবং সমাজের সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
পরিবার সূত্রে জানা যায়, মোকলেসের পিতা মোঃ মোস্তফা এবং মাতা বানু বেগম। জন্ম ২ মার্চ ১৯৮৪। দীর্ঘদিন ধরে তিনি মৃদু মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতায় ভুগছেন। পাশাপাশি তাঁর শরীরের ডান পাশে পঙ্গুত্ব থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করাও তাঁর জন্য অত্যন্ত কষ্টকর। পরিবারের ভাষ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল সাদা-কালো হাফপ্যান্ট এবং গায়ে কোনো জামা ছিল না তার মাথায় চুল ও দাড়ি নাই ও তার পায়েও কোন জুতাও নাই। এরপর থেকে সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়ি, আশপাশের এলাকা এবং বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। মোকলেসের বাড়ি গাজীপুর মহানগরের (গাজীপুর সিটি কর্পোরেশনের) ৪৯নং ওয়ার্ড টঙ্গীর এরশাদ নগর ১ নম্বর ব্লক, মসজিদের দক্ষিণ পাশের সড়ক, পার্কের মাঠ সংলগ্ন ৩ নম্বর ব্লক এলাকায়। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর ৭৩৪, তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ এবং জিডি ট্র্যাকিং নম্বর RSXJ38। ‘প্রতিটি দিন শুধু অপেক্ষা’ মোকলেসের মা বানু বেগমের অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। পরিবারের সদস্যরা জানান, সন্তানের কোনো খোঁজ না পেয়ে তিনি প্রতিদিন উদ্বেগ ও মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের একটাই প্রত্যাশা যে কোনোভাবে মোকলেস যেন নিরাপদে পরিবারের কাছে ফিরে আসেন।
তথ্য থাকলে যোগাযোগের অনুরোধ, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি মোকলেসকে কোথাও দেখে থাকেন অথবা তাঁর অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: মোবাইল: ০১৯০৬-৩২৭০৪৪ -মানবিক আবেদন- একজন মানসিক ও শারীরিক প্রতিবন্ধী মানুষ নিখোঁজ থাকার ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য উদ্বেগের বিষয়। একজন মায়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আপনার একটি তথ্য, একটি ফোনকল কিংবা একটি শেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিন। হয়তো আপনার সচেতনতাই মোকলেসকে তাঁর স্বজনদের কাছে ফিরিয়ে আনতে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com