গাজীপুর মহানগর তাঁতি দলের সাবেক যুগ্ন আহবায়ক ও গাজীপুর মহানগর তাঁতি দলের সহ-সভাপতি মোঃ জজ মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। জজ মিয়া জানান সামাজিকভাবে আমার জনপ্রিয়তা ও সাফল্য দেখে ঈশ্বর্নিত হয়ে একটি কুচক্রী মহল ফেসবুকে ভূয়া একটি আইডির মাধ্যমে আমার মান সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। যাহা মিথ্যা ও ভিত্তিহীন, এই মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে আমি আইনিভাবে মোকাবেলা করব। জজ মিয়ার বিষয়ে এলাকায় তদন্ত করে জানা যায়, ৫৩নং ওয়ার্ড বড় দেওড়া গ্রামে জজ মিয়ার মত পর উপকারী লোক খুব কমই আছে। দেওড়া ফকির মার্কেট এলাকার ঐতিহ্যবাহী মাদবর পরিবারে খাজা মাদবরের ছোট ছেলে এই জজ মিয়া। এই জজ মিয়া কোন দিন কোন মানুষের ক্ষতিসাধন করেনি বরংচ নিজ অর্থায়নে বিভিন্নভাবে গরিব ও অসহায় মানুষদের সাহায্য ও সহযোগিতা, করেছে, নিজ দলের অনুষ্ঠানসহ সামাজিকভাবে, বহু মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, খেলাধুলার সহ সামাজিক সংগঠনে রয়েছে তার অনুদান ও আর্থিক সহযোগিতা। ৫৩নং ওয়ার্ডবাসি ও এলাকাবাসী জানায়, এই ধরনের সৎ সাদা মনের পরউপকারী মানুষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো তা কখনোই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, পাশাপাশি প্রশাসনের কাছে মিথ্যা ও অপপ্রচারকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই !
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com