গাজীপুর জেলার বড়বাড়ি এলাকার বাদশা মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের কনফারেন্স রুমে “জাতীয় যুবশক্তি'র জেলা ও মহানগর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী সামাজিক ন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_1403" align="alignnone" width="300"]
Exif_JPEG_420[/caption]
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, বিশিষ্ট যুব সংগঠক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুহিন মাহমুদ (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), ইয়াসিন আরাফাত (সিনিয়র সংগঠক), নিশাত আহমেদ (যুগ্ম সদস্য সচিব), ও রাদিথ বিন জামান—সবাই জাতীয় যুবশক্তির সক্রিয় সংগঠক।
সভা সঞ্চালনা করেন মোঃ মোহসিন উদ্দিন এবং সভাপতিত্ব করেন এম.এ. ইসলাম আসাদ, সংগঠক জাতীয় যুবশক্তি। এসময় আরও উপস্থিত ছিলেন ফরহাদ, মোঃ তানজিম (যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাজীপুর) এবং গাজীপুর জেলার বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্প্রতি প্রয়াত মোহাম্মদ আসাদ ও মোহাম্মদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সভায় বক্তারা ঘোষণা দেন, “জাতীয় যুবশক্তি” একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করবে। সংগঠনের লক্ষ্য হলো—সমাজ থেকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মিথ্যা মামলা, হয়রানি, নিরীহ মানুষের ওপর দমন-পীড়ন এবং সব ধরনের সামাজিক অন্যায় দূর করা। সংগঠনের সদস্যরা শপথ নেন—কারো সঙ্গে মারামারি, ঝগড়া-বিবাদে জড়াবেন না এবং সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
বক্তারা বলেন, দেশে যারা এখনো স্বৈরাচারী শাসনের ধারা ধরে রাখতে চায়, তারা যেন এই চিন্তা থেকে সরে আসে। তারা সতর্ক করে বলেন—এ দেশে আর খুন, গুম, দমন-পীড়নের জায়গা হবে না। ছয় দিনের মধ্যেই জনগণ অন্যায়কারীকে প্রতিরোধ করতে পারে—তার উদাহরণ আগে আছে।
বক্তারা আরও জানান, “জাতীয় যুবশক্তি” ভবিষ্যতে রাজনীতির মূলধারায় প্রবেশ করে নতুন নেতৃত্ব গড়ে তুলতে চায়। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলায় সংগঠনের শক্ত ভিত্তি গড়ে তোলার ঘোষণা দেন নেতারা।
শেষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল—
"ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় যুবশক্তি জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ",
"লেগেছে রে লেগেছে, রক্ত আগুন লেগেছে",
"যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ"।
বক্তারা অঙ্গীকার করেন, জাতীয় যুবশক্তি ভবিষ্যতের একটি সৎ, সাহসী ও গণমুখী নেতৃত্বের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে এবং জাতিকে এগিয়ে নিয়ে যাবে সুশাসন ও মানবিকতার পথে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com