গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নির্বাচনী গণসংযোগ ও আলোচনা সভাকে কেন্দ্র করে টঙ্গী পূর্ব থানাজুড়ে রাজনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। একই সঙ্গে গাজীপুর মহানগর জাতীয় পার্টির প্রভাবশালী নেতা মোঃ সাইফুল ইসলাম খান-এর নেতৃত্বে দেড় থেকে দুই হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি মসজিদ রোডে অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকার প্রধান সমন্বয়ক, গাজীপুর-২। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী সরকারি কলেজের সাবেক ভিপি শরাফত হোসেন এবং টঙ্গী পূর্ব থানার নেতা মোঃ ফরিদুল আজিজ স্বপন। সভাপতিত্ব করেন মোঃ দুলাল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী।
সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তারা বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হলে ধানের শীষকে বিজয়ী করতেই হবে।
জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানকারী বিপুল সংখ্যক নেতাকর্মীকে স্বাগত জানিয়ে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই যোগদান গাজীপুর-২ আসনে ধানের শীষের সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে এবং নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী সাইবার দলের সাধারণ সম্পাদক মোঃ আরাফ রিফাত। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বিজয় বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক পীরজাদা মোঃ নোয়াব আলী। সুশৃঙ্খল আয়োজন, বিপুল জনসমাগম ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সভাটিকে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তায় পরিণত করে।
সভা শেষে নেতৃবৃন্দ গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ আরও জোরদার করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com