রাত গভীর। ঘড়ির কাঁটা যখন ১১টা ৩০ মিনিট অতিক্রম করেছে, তখনও হযরত সৈয়দ আহম্মদ (রহ.)-এর ওরস শরীফে থেমে নেই জিকির ও নসিহতের ধারা। তাওহিদের ধ্বনি, দরুদ-সালামের আবেশ ও মারফতি আদর্শে পূর্ণ এই মাহফিল ছিল আত্মশুদ্ধি ও চরিত্র গঠনের নীরব আহ্বান।
এই ওরস শরীফে মাছ-মাংস পরিহার করে শুধুমাত্র সবজি দিয়ে খাবার পরিবেশন করা হয়। আস্তানার বিধান অনুযায়ী নেশা সম্পূর্ণ নিষিদ্ধ। নেশাগ্রস্ত কারো জন্য এখানে কোনো স্থান নেই। মারফতির শিক্ষাই এখানে মূল আদর্শ নিজেকে সংশোধন করাই সমাজ সংস্কারের প্রথম ধাপ।
মাহফিলে ওয়াজ ও নসিহত পেশ করেন, মুফতি শিহাব উদ্দিন মিয়াজী, খতিব, এরশাদনগর ০২নং ব্লক নূর জামে মসজিদ, মাওলানা মোঃ আব্দুস সালাম আল মুজাদ্দেদী, খাজায়েনে রহমত ও খাজা বাবা দরবার শরিফ, ময়মনসিংহ (শম্ভুগঞ্জ), মাওলানা মোঃ রাশিদুল ইসলাম আল কাদর, খতিব, মাদারগঞ্জ জামে মসজিদ, জামালপুর, বক্তারা তাঁদের আলোচনায় খাজা গরিবে নেওয়াজ (রহ.) ও হযরত সৈয়দ আহম্মদ (রহ.)-এর মারফতি দর্শন, মানবপ্রেম, আত্মসংযম ও নৈতিক চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরেন।
মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কামরুল ইসলাম কামু, সাবেক ১নং সহ-সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর টঙ্গী থানা যুবদল এবং কাউন্সিলর পদপ্রার্থী, ৪৯নং ওয়ার্ড, গাজীপুর মহানগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধ্বংসাত্মক ও ক্ষতিকর সবকিছু থেকে বিরত থাকাই ইসলামের শিক্ষা। নেশা মানুষের বিবেককে হত্যা করে। আমি এই এলাকায় কখনো চুরি, ডাকাতি বা ছিনতাইকে প্রশ্রয় দিইনি।”
মাহফিলে মারফতি ধারার বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মেহমান শাহ সুফি খাজা ইসমাইল শাহ চিশতী নিজামী, পীর সাহেব, মুন্সীগঞ্জ শাহেনশা হযরত মুহাম্মদ শফিউল্লাহ চিশতী নিজামী, পীর, টঙ্গী–গাজীপুর (এরশাদনগর)।
[caption id="attachment_5872" align="alignnone" width="300"]
ওয়াজে প্রধান অতিথিকে ফুলের মালা দিচ্ছেন ২নং ব্লকের বিএনপির নেতা ও পীররা।-সংবাদ আলোচনা।[/caption]
মাহফিলে সভাপতিত্ব করেন, মোঃ মনসুর আহম্মেদ, সহ-সভাপতি, ৪৯নং ওয়ার্ড বিএনপি ও সভাপতি, ০২নং ব্লক বিএনপি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোহাম্মদ আশেক আলী, ০২নং ব্লক বিএনপি, ওয়ার্ড–৪৯। মোহাম্মদ আয়নাল সাহেব, সভাপতি, হযরত শাহ খানকে শরিফ দরবার।
নেতৃত্ব নয়, সেবার উচ্চারণে মারফতি পরিবেশে দেওয়া বক্তব্যে মোঃ কামরুল ইসলাম কামু বলেন, “আমি কাউন্সিলর হতে চাই নেতা হিসেবে নয়। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। নির্বাচিত হলে আপনারা দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।”
মাহফিল শেষে হালকা জিকির ও সম্মিলিত মোনাজাত পরিচালনা করা হয়। কবরবাসী মুমিন মুসলমানদের আত্মার মাগফেরাত, জীবিতদের হেদায়েত এবং এলাকার শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com