গাজীপুরের টঙ্গীর জিনু মার্কেট আমবাগান এলাকার বাসিন্দা জয় চন্দ্র বর্মনের বাবা উজ্জ্বল চন্দ্র বর্মনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল। মৃত্যুর সংবাদ পেয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং প্রয়াত উজ্জ্বল চন্দ্র বর্মনকে শেষবারের মতো দেখতে ছুটে যান তিনি। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং শোকের এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

নাজমুল হোসেন মন্ডল বলেন, প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত হৃদয়বিদারক। এই অপূরণীয় ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাঁদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন। তিনি প্রয়াত উজ্জ্বল চন্দ্র বর্মনের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। পরম করুণাময় সৃষ্টিকর্তা শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com